8 December 2025, 10:00 AM
Humayun Kabir Babri Masjid: বাবরি মসজিদের জন্য গোনা হচ্ছে দানের অর্থ। জোরকদমে চলছে সেই টাকা গণনার কাজ। সোশ্যাল মিডিয়ায় টাকা গোনার লাইভ হুমায়ূন কবীরের। ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা! টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন। টাকা গোনার জন্য ৩০ জনকে নিয়োগ করা হয়েছে। হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে চলছে এই টাকা গোনার কাজ।
8 December 2025, 08:45 AM
Migratory Birds in Bengal: শীতের মরশুমে পুরুলিয়ার বিভিন্ন পর্যটনস্থানগুলিতে পর্যটকদের সঙ্গে সঙ্গে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিও। মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি পর্যটকদের বাড়তি পাওনা তাই এইসব পরিযায়ী পাখির দর্শন। জেলার বিভিন্ন পর্যটনস্থান থেকে শুরু করে বিভিন্ন জলাশয়গুলিতে এসে ভিড় জমাচ্ছে রেড ক্রাস্টেড পচার, গাদওয়াল, নর্দান সিলভার, সানবার্ড, ফিঞ্চ, বুশচ্যাট, লাফিংথ্রাস, গ্রিন সান, কমন টেল, পিনটেল, ইন্ডিয়ান সেগ, ইন্ডিয়ান মহুরান, অ্যানয়ের মতো পরিযায়ী পাখিরা। সাইবেরিয়া, চিন, রাশিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান-সহ ভিন দেশের পরিযায়ী পাখিদের আনাগোনায় উজ্জ্বল হয়ে উঠছে বাংলার আকাশ।
8 December 2025, 08:45 AM
Kulpi Train Accident: ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত টোটো। ঘটনাটি ঘটেছে রবিরাতে কুলপি এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকায় আবার ঘটে গেল ট্রেন দুর্ঘটনা। নিশ্চিন্তপুর করঞ্জলীর মাঝে একটি রাস্তা আছে। সেই রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করে টোটো, অটো ,ম্যাজিক, মোটর ভ্যান ইত্যাদি যানবাহন। রেললাইন পারাপারের জন্য এখানে কোনও গেট নেই।
