
বান্ধবীর ওপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী। বান্ধবীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। শমীক ননসেন নামে পরিচিত। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। একাধিক ধারায় মামলা হয়েছে শমীকের বিরুদ্ধে। নির্যাতিতার দাবি, শমীক তার পূর্ব পরিচিত। ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাকে সে মানসিক ও শারীরিক নির্যাতন করে।
