সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় বন্দে মাতরম, স্লোগান দেওয়া যাবে না! এই নোটিস নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “কয়েকদিন আগে দেখলাম রাজ্যসভায় নোটিস দিয়েছে বন্দে মাতরম বলা যাবে না। বাংলার গর্ব বন্দে মাতরম। আমাদের জাতীয় স্তোত্র ও জাতীয় সঙ্গীত বাংলার মাটি উপহার দিয়েছে।” বিজেপির নাম না করে সাম্প্রদায়িক রাজনীতি করা হুঁশিয়ারি দিয়ে বললেন, “যাঁরা সাম্প্রদায়িকতার রক্তের হোলি খেলছেন, তাদের বলি দেশ স্বাধীনের সময় রবীন্দ্রনাথ গেয়েছিলেন বাংলার মাটি, বাংলার জল। নজরুল গেয়েছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, এটাই বাংলা। এটাই বাংলার মাহাত্ম্য।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
