ভারতীয় ছত্রীসেনাদের যে অনুশীলনের ছবি ভারতীয় সেনারা সংবাদমাধ্যমে প্রচারের জন্য ব্যবহার করেছিল

ছবির উৎস, Indian Army, Eastern Command

ছবির ক্যাপশান, ভারতীয় ছত্রীসেনাদের যে অনুশীলনের ছবি ভারতীয় সেনারা টাঙ্গাইলে প্যারাড্রপিং-এর ছবি হিসাবে সংবাদমাধ্যমে প্রচারের জন্য ব্যবহার করেছিল

১৯৭১-এর যুদ্ধের সময়ে ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশ-র দপ্তরে তখন জনসংযোগ আধিকারিক হিসাবে কাজ করতেন লেফটেন্যান্ট কর্নেল রামমোহন রাও।

ডিসেম্বরের ১০ তারিখ হঠাৎই সেনা সদর দপ্তরে তাঁর দেখা হয়ে গেল ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস মেজর জেনারেল ইন্দরজিত সিং গিলের সঙ্গে।

জুনিয়র অফিসারকে মেজর জেনারেল গিল বলেছিলেন, “কাল একটা বড় অপারেশন আছে জানো তো! ভাল করে পাবলিসিটি করতে হবে কিন্তু।”

ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেওয়া মি. গিল প্রথম জীবনে প্যারাস্যুট রেজিমেন্টের কর্নেল ছিলেন। আর ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন লেফটেন্যান্ট জেনারেল হিসাবে।

লেফটেন্যান্ট কর্নেল রাও কয়েক বছর আগে একটা লেখায় জানিয়েছিলেন, “ওই অপারেশনটা যে কী, সেটা জানতাম। আর যুদ্ধের জন্য যে সেটা কতটা গুরুত্বপূর্ণ, তাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি কলকাতায় পূর্ব কমান্ডের প্রধান জনসংযোগ আধিকারিক কর্নেল বি পি রিখিয়কে ফোন করে আবারও মনে করিয়ে দিয়েছিলাম যে পরের দিনের গুরুত্বপূর্ণ অপারেশনের খবর যেন খুব ভাল করে ছাপা হয় সব কাগজে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *