মুহাম্মদ ইউনূসের ছবির নিচে 'বয়কট বাংলাদেশ' লেখা নিয়ে বিক্ষোভ করেন একজন

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলারও চেষ্টা করেছে বিক্ষোভকারীরা

দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার প্রায় সারাদিন উত্তাল হয়ে রইল ভারতের রাজধানী, বিশেষ করে শহরের কূটনৈতিক পাড়া চাণক্যপুরী।

বিক্ষোভকারীদের চাপে পুলিশের ব্যারিকেড ভাঙল, ‘বয়কট বাংলাদেশ’ বা ‘জাস্টিস ফর দীপু দাস’ স্লোগান উঠল, মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়ল – তবে শেষ পর্যন্ত তারা দূতাবাস ভবন পর্যন্ত পৌঁছতে পারেননি। প্রায় আধা কিলোমিটার দূরেই তাদের থামিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ।

বাংলাদেশে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের হত্যার প্রতিবাদ এবং সামগ্রিকভাবে সে দেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাতেই এদিনের এই বিক্ষোভের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মতো বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন।

গত শনিবার রাতেই একদল বিক্ষোভকারী একই ইস্যুতে প্রতিবাদ জানাতে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-র বাসভবনের সামনে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেই প্রতিবাদ ছিল একেবারেই অঘোষিত ও আচম্বিত।

সে সময় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারা খুব কাছাকাছি চলে যান এবং রাষ্ট্রদূতের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন বলে অভিযোগ উঠেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *