দুই জন ক্রিকেট ভক্ত মাথায় বাঘের প্রতিকৃতি নিয়ে কাঁধে হাত দিয়ে একে অপরের দিকে তাকিয়ে চিৎকার করছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিসিবি নির্বাচনকে ‘একপেশে’ ও ‘অস্বচ্ছ’ আখ্যা দিয়ে ৪০টিরও বেশি ক্লাব ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, প্রতীকী ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ‘একপেশে’ ও ‘অস্বচ্ছ’ আখ্যা দিয়ে ৪০টিরও বেশি ক্লাব ক্রিকেট বর্জন করার যে সিদ্ধান্ত নিয়েছে, এতে করে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

যদিও সদ্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলছেন, দ্রুতই এই সমস্যার সমাধান করবে বোর্ড।

তবে নির্বাচনের আগে থেকেই এই নির্বাচনকে ঘিরে ছিল নানা প্রশ্ন এবং শেষ পর্যন্ত একটা পক্ষ সরে দাঁড়ানোর পরে এই নির্বাচন কতোটা গ্রহণযোগ্য হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটার ও ক্লাবগুলোর সাথে সম্পৃক্তরা।

এর আগে ৬ই অক্টোবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রত্যাশিতভাবেই কোনো চমক ছাড়াই শেষ হয়েছে। নির্বাচনের ফলাফল যেন ছিল আগেই নির্ধারিত, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালনা পর্ষদের ২৫ জন সদস্য নির্বাচিত হন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *