তানজিদ হাসান তামিম

ছবির উৎস, Bangladesh Cricket Board

ছবির ক্যাপশান, তানজিদ হাসান তামিম

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের তিনটিতেই হেরেছে বাংলাদেশ, এর মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র পারফর্মার তানজিদ হাসান তামিমকে নিয়ে আলোচনা চলছে। হোয়াইটওয়াশ হওয়া সিরিজে টানা দুই ম্যাচে অর্ধশতক পেয়েছেন এই ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

ব্যর্থতার এই সিরিজেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। দল যখন টানা ব্যর্থতার মধ্য দিয়ে গেছে, তখন টানা দুই ম্যাচে অর্ধশতক তুলে দলের একমাত্র ধারাবাহিক পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তৃতীয় টি–টোয়েন্টিতে চট্টগ্রামে দলের ইনিংস সামলানোর দায়িত্ব নেন তানজিদ। শুরু থেকেই সঠিক শট সিলেকশনে মনোযোগী ছিলেন এই বাঁহাতি ওপেনার। ৬২ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেও জয়ের হাসি দেখা হলো না বাংলাদেশের।

টপ–অর্ডারের ভালো সূচনার পরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় চাপ ক্রমশ বাড়ে, ম্যাচের নিয়ন্ত্রণও হাতছাড়া হয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *