শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক ব্যবসায়ী গ্রুপের মালিক পলাতক। তাদের খেলাপি ঋণ কীভাবেআদায় করা যাবে সেটা অনিশ্চিত
ছবির ক্যাপশান, অনেক ব্যবসায়ী গ্রুপের মালিক পলাতক। তাদের খেলাপি ঋণ কীভাবে আদায় করা যাবে, সেটা অনিশ্চিত

গাজীপুরের টঙ্গিতে অ্যাননটেক্স গ্রুপের একটি পোশাক কারখানা। সাত বছর ধরে কারখানাটি বন্ধ। চাকরি হারিয়েছেন কয়েকহাজার শ্রমিক।

কারখানাটির কাছে গিয়ে দেখা গেলো, মূল ফটক থেকে খুলে ফেলা হয়েছে কারখানার নাম এবং মালিকপক্ষের কোম্পানির লোগো। ভেতরে বেশ কয়েকটি বহুতল ভবন অলস পড়ে আছে।

মূল ফটকের ভেতরে কয়েকজন নিরাপত্তাকর্মী আড্ডা দিচ্ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেলো, তাদের একজন মালিকপক্ষ থেকে নিয়োজিত। অন্যজন জনতা ব্যাংকের পক্ষ থেকে নিরাপত্তা তদারকির দায়িত্বে আছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *