গত জুলাইয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিলো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে এখনো অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে (প্রতীকী ছবি)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত জুলাইয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিলো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে এখনো অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে (প্রতীকী ছবি)

বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গুম খুনের অভিযোগ খুব একটা শোনা না গেলেও মানবাধিকার সংগঠক ও সংস্থাগুলোর কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বেড়ে যাওয়া, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব সন্ত্রাস।

তাদের অভিযোগ, এই সময়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে মাজার, দরগা ও বাউলদের ওপর অব্যাহত হামলা ও নিপীড়নের মতো ঘটনা ক্রমাগত বাড়লেও এর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ খুব একটা চোখে পড়েনি।

যদিও আগের সরকারের সময়ে ঘটা গুম খুনের বিষয়ে বিচারের উদ্যোগ নিয়েছে সরকার এবং র‍্যাবসহ বিভিন্ন বাহিনীতে থাকা সামরিক বাহিনীর কর্মকর্তা, কিছু পুলিশ কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করেছে সরকার।

এর আগে আওয়ামী লীগ আমলে এই মানবাধিকার ইস্যুতেই র‍্যাব ও এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো যুক্তরাষ্ট্র। ওই সময়ে সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও সোচ্চার হয়ে উঠেছিলো।

মানবাধিকার সংগঠক ও অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনের সদস্য নূর খান লিটন বলছেন, মানবাধিকারের কোনো কোনো ক্ষেত্রে গত দেড় বছরে উন্নতি হলেও সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয়, বরং প্রতিদিনই পরিস্থিতি খারাপ হচ্ছে বলে তিনি মনে করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *