আইসিসি ও বিসিবির লোগো

ছবির উৎস, ICC/BCB

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১শে জানুয়ারি, এমনটাই বলছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ঢাকায় এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বিতীয় দফার আলোচনায় এই সময়সীমার কথা জানানো হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এই আলোচনায় বিসিবি বিশ্বকাপে খেলতে আগ্রহের কথা জানালেও ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থানে থাকে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি মূল সূচি পরিবর্তনে রাজি হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে।

এই গ্রুপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ৭ই ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায়। একই ভেন্যুতে বাংলাদেশে পরবর্তী দুই ম্যাচ খেলার কথা ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *