এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা ও সফল স্থানীয় সরকার ব্যবস্থাপনা থেকে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ সরকার। দেশটির সিটিজ, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক ওয়ার্কস মন্ত্রী আদম শরীফ উমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মালেতে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করে বলেন, জানিয়েছেন, বাংলাদেশ মালদ্বীপের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ এবং দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করতে চায় মালদ্বীপ।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা স্থানীয় সরকার ব্যবস্থা, বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া, এবং জনখাত উন্নয়ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন। শরীফ উমার বলেন, মালদ্বীপ সরকার বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে বদ্ধপরিকর। বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হতে পারে।

তিনি মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, বাংলাদেশি কর্মীরা আমাদের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রত্যুত্তরে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয় সরকার ব্যবস্থাপনা, জনবল প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কারিগরি সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ নিকট ভবিষ্যতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। এই চুক্তির মাধ্যমে স্থানীয় সরকার উন্নয়ন ও মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আশা করা হচ্ছে। সাক্ষাৎটি বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করার পাশাপাশি টেকসই উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *