
মদ্যপানের পর মোটর সাইকেল চালালে সাবধান
ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, মদ্যপানের পর যাঁরা গাড়ি চালান, তাঁদের চেয়ে মোটর সাইকেল চালিয়ে দুর্ঘটনার সংখ্যা বেশি। অনেকেই মদ্যপানের পর অনিয়ন্ত্রিত গতিতে মোটর সাইকেল চালান, রাস্তার মোড় ঘোরার সময় বা স্পিড-ব্রেকারের সামনেও গাড়ির গতি কমান না। সেক্ষেত্রে উল্টোদিক থেকে আসা গাড়িতে ধাক্কা মারা বা ছিটকে পড়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে সতর্ক করে দিচ্ছে ট্র্যাফিক পুলিশ।
