বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে অনেকে রঙিন পোশাক পড়ে নৃত্য করছেন

ছবির উৎস, shant Chauhan/Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান

ভারতের সংসদে দেশটির জাতীয় গান ‘বন্দে মাতরম্’ নিয়ে এক আনুষ্ঠানিক বিতর্কের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, গত শতাব্দীতে মুসলিম লীগের চাপের কাছে নতি স্বীকার করে কংগ্রেস দল ‘বন্দে মাতরম্’ গানটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি এর জন্য সরাসরি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দিকে নিশানা করেন।

মি. মোদীর ভাষণের জবাব দিতে গিয়ে বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা বলেছেন যে ‘বন্দে মাতরম্’ গানটি নিয়ে এখন বিতর্ক তোলার একটা কারণ হলো পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী চান যে দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, তাদের বিরুদ্ধে বর্তমান সরকার নতুন নতুন অভিযোগ তোলার সুযোগ খুঁজে চলেছে।

বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির ‘বন্দে মাতরম্’ গানটি রচনার ১৫০ বছর পূর্ণ হচ্ছে এখন। তা নিয়ে সম্প্রতি দেশব্যাপী বড়ো বড় অনুষ্ঠানও করেছে সরকার। সেই সূত্রেই সংসদে এক আনুষ্ঠানিক বিতর্ক শুরু হয়েছে সোমবার। মঙ্গলবার বিষয়টিই নিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্ক হওয়ার কথা।

বিশ্লেষকরা বলছেন যে ‘বন্দে মাতরম্’ গানটি নিয়ে সংসদে এখন বিতর্ক হলেও এর সূত্রপাত ১৯৩৭ সালে। গানটির প্রথম দুটি স্তবকের পর থেকে মূলত হিন্দু ধর্মীয় শব্দাবলি এবং চিত্রকল্প রয়েছে – যা নিয়ে মোহাম্মদ আলি জিন্নাহ থেকে শুরু করে অনেক মুসলিম নেতাই আপত্তি তুলেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *