ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে লক্ষ্য করে অনলাইনে যৌনবিদ্বেষমূলক হয়রানির অভিযোগে প্যারিসে ১০ জনের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে।

এই মামলার সূত্রপাত হয় বছরের পর বছর ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিথ্যা দাবির ভিত্তিতে। দাবির মূল বিষয় ছিল যে ব্রিজিত ম্যাক্রোঁ জন্মসূত্রে পুরুষ। ফ্রান্স ও বিদেশের চরম দক্ষিণপন্থী এবং ষড়যন্ত্র প্রচারকারীদের মাধ্যমে এই ভিত্তিহীন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আটজন পুরুষ ও দুজন নারীসহ অভিযুক্তদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্রিজিত ম্যাক্রোঁর লিঙ্গ পরিচয় ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে মানহানিকর ও অপমানজনক মন্তব্য ছড়িয়েছেন। দোষী প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অভিযুক্তদের মধ্যে একজন অরেলিয়েন পুয়াসোঁ-আতলান। যিনি অনলাইনে জোয়ে সাগান নামে পরিচিত এবং আরেকজন স্বঘোষিত আধ্যাত্মিক মাধ্যম ডেলফিন জে। দুজনই আগে অনুরূপ মানহানি মামলার সঙ্গে জড়িত ছিলেন।
 
ব্রিজিত ম্যাক্রোঁ গত আগস্টে ফ্রান্সে নিজে অভিযোগ দায়ের করেছিলেন, তারপর চলতি বছরের শুরুতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতের কার্যক্রমে উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *