ভূমিকম্পে ফের কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি-সহ দার্জিলিং, কার্শিয়াংয়ের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিনও ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিম। উত্তরের এই রাজ্যের মাটিতে পরপর দু’বার কম্পন হয়েছে বলে প্রাথমিক খবর। রিখটার স্কেলে পরিমাপ ৪.২। প্রসঙ্গত, শুক্রবার ভোররাতেও সিকিমে ভূমিকম্প হয়েছিল। উত্তরবঙ্গের মাটি মোট ১২ বার কেঁপে উঠেছিল। তাহলে কি বড় কোনও অঘটন ঘটতে চলেছে? সেই রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প উত্তরে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
