শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক
ছবির ক্যাপশান, শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া তার বোন শেখ রেহানার সাত বছরের সশ্রম কারাদণ্ড, তার মেয়ে টিউলিপ সিদ্দিক দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

পলাতক দেখিয়ে এই মামলায় তাদের বিচার হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় দিয়েছে।

মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক ছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা আসামি ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *