সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় মুখ্যমন্ত্রীর বক্তব্য
সুপ্রিম কোর্টে শুনানির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ইআরও-র কোনও ক্ষমতা নেই, তবু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। রোল পর্যবেক্ষকদের বিজেপিশাসিত রাজ্য থেকে আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যাঁদের অনেকেই জীবিত। মাইক্রো অবজার্ভাররাও নাম মুছে দিচ্ছেন বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রী আরও জানান, আদালত আধার কার্ড গ্রহণের কথা বললেও তা নেওয়া হয়নি, পরিবর্তে অন্য নথি চাওয়া হয়েছে। তাঁর বক্তব্য, এই প্রক্রিয়ার জেরে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। “বাংলাকে টার্গেট করা হয়েছে”, মন্তব্য করেন তিনি। প্রশ্ন তোলেন, “অসমে কেন একই পদক্ষেপ করা হয়নি?”
– বিজ্ঞাপন –
তিনি আদালতের কাছে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি দেখানোর অনুমতিও চান এবং বলেন, তাঁকে সম্পূর্ণ সাবমিশন করার সুযোগ দেওয়া হোক। অভিযোগ করেন, আদালতের আগের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে।
জবাবে প্রধান বিচারপতি জানান, বিষয়টি নিয়ে আদালত নির্দেশ দেবে।
