তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী এ বেরিস একিনসি মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত একিনসি বলেন, এটি বাংলাদেশে আমার প্রথম সফর। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন এবং প্রধান উপদেষ্টাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে শিগগিরই তুরস্ক সফরের আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিতে চাই। জুলাই বিপ্লবের পর এটি এক নতুন সূচনা, এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত একিনসি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তুরস্ক সর্বদা শিক্ষাকে উৎসাহিত করে এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি ও স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিনিময় কর্মসূচি চালু রেখেছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *