প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে আজিজুল হক নামের এক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় আজিজুল হক নামের এক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ঘটনায় আবারো আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২৬শে মার্চ রাতে তাকে গ্রেফতার করা হয়।

কিন্তু গ্রেফতারের পরদিন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ফজলু।

মুক্তাগাছা থানার পুলিশ ৫৪ ধারায় মি. হককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠায়।

পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *