ভারতে ক্রমশ বাড়ছে ক্যানসারের প্রকোপ। ব্রেস্ট, ফুসফুস, রক্ত ও লিভারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের ক্যানসার। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতি বছর প্রায় ১০ হাজার মানুষ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ক্যানসারের তুলনায় Pancreatic Cancer অনেক বেশি প্রাণঘাতী, কারণ এটি দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

বর্তমানে কেমোথেরাপি ও বিভিন্ন ওষুধের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তার পার্শ্বপ্রতিক্রিয়া রোগীদের জন্য বড় চ্যালেঞ্জ। ঠিক এই পরিস্থিতিতেই আশার আলো দেখাচ্ছে প্রাচীন ভেষজ উপাদান—নিম।

Azadirachta indica, অর্থাৎ নিম গাছ, বহু শতাব্দী ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। সংক্রমণ প্রতিরোধ থেকে ত্বকের সমস্যা—নিমের বহুমুখী গুণের জন্য একে অনেকেই ‘প্রাকৃতিক ওষুধের ভাণ্ডার’ বলে থাকেন।

সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, নিমের মধ্যে থাকা ‘গেডুনিন’ (Gedunin) নামের একটি বিশেষ যৌগ প্যানক্রিয়াস ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই যৌগটি শরীরে ক্যানসার কোষ তৈরির জন্য দায়ী একটি বিশেষ সিগনালিং পাথওয়ে—সনিক হেজহগ—কে বাধা দেয়। ফলে ক্যানসার কোষের বৃদ্ধি কমে এবং তা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও হ্রাস পায়।

গবেষকদের মতে, গেডুনিন শুধু ক্যানসার কোষের বৃদ্ধি আটকায় না, বরং কোষকে নিজে থেকেই ধ্বংস হওয়ার প্রক্রিয়াও সক্রিয় করে। ফলে এটি ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারে।

পড়তে পারেন: শিম খেলে কমবে অনিদ্রা থেকে কোলেস্টেরল, জানুন এই সবজির চমকপ্রদ উপকারিতা

তবে চিকিৎসকরা সতর্ক করছেন—এই গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। শুধুমাত্র নিম বা ভেষজ চিকিৎসার উপর নির্ভর না করে আধুনিক চিকিৎসার পাশাপাশি গবেষণালব্ধ পদ্ধতি প্রয়োগ করাই নিরাপদ।

সব মিলিয়ে, আধুনিক বিজ্ঞানের সঙ্গে আয়ুর্বেদের মেলবন্ধনে প্যানক্রিয়াস ক্যানসারের মতো কঠিন রোগের বিরুদ্ধে নতুন সম্ভাবনার দরজা খুলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *