এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬ টা থেকে চালু হবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানায়, প্রবাসে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে ভোট দিতে এ পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার।

শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন হয়েছে। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলী দেখতে পারবেন এবং বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *