নভেম্বর মাসে একটি মক ভোটের মহড়ার ছবি
ছবির ক্যাপশান, নভেম্বর মাসে একটি মক ভোটের মহড়ার ছবি

এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে শঙ্কার বিষয় হলো, অনেকে যেমন ব্যালট পাননি অথবা নেননি, তেমনি যারা নিবন্ধন করে ভোট দিয়েছেন তাদের অনেকের ব্যালট নির্ধারিত সময়ে মধ্যে দেশের ঠিকানায় পৌঁছাবে কি না তা এখনো অনিশ্চিত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।

পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল গত জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত।

এর মধ্যেই পোস্ট করা ভোট বাংলাদেশে আসাও শুরু হয়ে গেছে। তবে শুক্রবার ৬ই ফেব্রুয়ারি দুপুর দেড়টা পর্যন্ত দেওয়া হিসাবে দেখা গেছে, এখন পর্যন্ত কেবল এক লাখ ৬৬ হাজার ১২৫টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

চার লাখ ৫৬ হাজার ৭০৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *