পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর ২০২৫ দুই দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।
গণমাধ্যমে পাঠানো কৃষি মন্ত্রণালয়ের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আবেদনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে। অর্থাৎ ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দুই দিন আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।
