পুলিশ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গত এক বছরে অনেক ঘটনায় পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন (পুরোনো ছবি)

পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের পর থেকে গত এক বছরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। এ সময় সারা দেশে নানারকম ‘মব’ হামলার ঘটনা ঘটেছে, যাতে শুধু সাধারণ মানুষই নয়, অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হয়েছে। অনেক মব হামলার ঘটনা ঘটেছে পুলিশের সামনে, এমনকি অনেক ঘটনায় পুলিশকেও পালিয়ে যেতে দেখা গেছে।

ফলে গত এক বছর ধরেই আইনশৃঙ্খলা ইস্যুতে সাধারণ মানুষের পুলিশের ওপর আস্থা ছিল নড়বড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হলেও তাতে পরিস্থিতির খুব বেশি বদল হয়নি।

এর মধ্যেই গত তিন দিনে পুলিশের ওপর এমন হামলা ও মবের ঘটনায় কয়েকজন আহত হলে নতুন করে আবার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *