রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ছবির উৎস, Alexander Nemenov/Pool via REUTERS

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নইলে রাশিয়া বলপ্রয়োগ করে ওই অঞ্চল দখল করবে বলেও সতর্ক করেছেন তিনি।

ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতার সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করেছেন পুতিন।

ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, “হয় আমরা বলপ্রয়োগ করে এসব অঞ্চল মুক্ত করব, নয়তো ইউক্রেনীয় সেনারা এসব এলাকা ছাড়বে”।

বর্তমানে দনবাসের প্রায় ৮৫ শতাংশ এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঞ্চলটি ছাড়ার বিষয় সরাসরি নাকচ করে দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *