যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়া সাইট ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “যেহেতু অন্যান্য দেশগুলোও তাদের নিজস্ব (পারমাণবিক অস্ত্রের) কর্মসূচি পরিচালনা করছে, তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ (সাবেক প্রতিরক্ষা দপ্তর)-কে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি।”

তিনি বলেন, “এগুলো অবিলম্বে শুরু করা হবে।”

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো নিয়মিতভাবে পারমাণবিক উপাদান বহনে সক্ষম অস্ত্রের (যেমন ক্ষেপণাস্ত্র) পরীক্ষা করে থাকে।

১৯৯০ দশকের পর থেকে শুধুমাত্র উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তাদের সর্বশেষ পরীক্ষাটিও ছিল ২০১৭ সালে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *