নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা
ছবির ক্যাপশান, নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে, সেই সাথে ভোটে জয় পরাজয়ের হিসাব নিকাশ চলছে উত্তরের জেলা পাবনায়। জেলার পাঁচটি আসনের মধ্যে অনন্ত দুই থেকে তিনটি আসনে সুবিধাজনক অবস্থানে আছে জামায়াতে ইসলামী।

অন্যদিকে, কোনো কোনো আসনে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় কিছু বিপাকে আছে বিএনপি। যদিও বিএনপি দাবি করেছে, একটি মাত্র আসন ছাড়া বাকি চারটি আসনে তারা জয়ের ব্যাপারে আশাবাদী।

জয়-পরাজয়ের হিসাব নিকাশের বাইরেও এবারের নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও এক ধরনের শঙ্কা রয়েছে ভোটের পরিবেশ নিয়ে।

কেননা, এবার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পাবনার ঈশ্বরদীতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বিএনপি ও জামায়াতের মধ্যে।

তবে দল দুইটির নেতারা বলছেন, এবারের নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তারা আশা করছেন নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *