বাদামী একটি ভবনের ওপর উড়ছে পাকিস্তানের পতাকা, সামনে অস্ত্র হাতে নিরাপত্তা বাহিনীর পোশাক পরা এক ব্যক্তি, তার মাথায় পাগরি বাঁধা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিকতম সংঘাতের আবহে আরো একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ডুরান্ড লাইন

“এই প্রথমবার একটি স্পষ্ট সীমান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি না হয় এবং ব্রিটিশ অস্ত্রসস্ত্রের সাহায্যে আফগানিস্তান আরও শক্তিশালী ও মজবুত হয়ে ওঠে,” ডুরান্ড লাইন প্রসঙ্গে প্রায় ১৩২ বছর আগে এই কথাগুলো বলেছিলেন আফগানিস্তানের তৎকালীন আমির আব্দুর রহমান খান।

সময়টি ছিল ১৮৯৩ সালের ১৩ই নভেম্বর। ব্রিটিশদের সঙ্গে স্বাক্ষরিত ডুরান্ড লাইন চুক্তির প্রশংসা করে যখন তিনি এই মন্তব্য করেছিলেন, সেই সময় আফগান প্রভাবের বাইরে থাকা একটি বিশাল অঞ্চলের সার্বভৌমত্বের অধিকারও কিন্তু তিনি ত্যাগ করছিলেন।

এই অঞ্চলটি এখন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশের অংশ।

প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিকতম সংঘাতের আবহে আরো একবার শিরোনামে উঠে এসেছে সেই ডুরান্ড লাইন, যাকে কেন্দ্র করে বিতর্কও দীর্ঘদিন ধরেই চলে আসছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *