কাবুলে একটি কথিত পাকিস্তানি হামলার পরে এক তালেবান নিরাপত্তা কর্মী

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, কাবুলে একটি কথিত পাকিস্তানি হামলার পরে এক তালেবান নিরাপত্তা কর্মী

আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, কাবুলের একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ওপরে আকাশ পথে হামলার জেরে অন্তত চারশো জন মারা গেছেন। এই ঘটনায় পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে কয়েকমাস ধরে চলতে থাকা উত্তেজনা আরও বেড়ে গেছে।

বিবিসি অবশ্য নিরপেক্ষভাবে মৃতের সংখ্যা যাচাই করেনি।

ওই মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে প্রায় দুই হাজার মানুষের চিকিৎসা চলছিল। ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং বেশ কিছু মৃতদেহ শনাক্ত করার অবস্থায়ও নেই বলে বিবিসি নিউজকে জানিয়েছে কাবুলের ফরেন্সিক মেডিসিন ডিরেক্টরেটের কয়েকটি সূত্র।

ইচ্ছাকৃতভাবে কোনো চিকিৎসা কেন্দ্রের ওপরে হামলা চালানোর কথা অস্বীকার করে পাকিস্তান বলছে যে, তারা “সামরিক স্থাপনা আর সন্ত্রাসবাদের সহায়তাকারী অবকাঠামোগুলিকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে” হামলা চালিয়েছে।

ওই চিকিৎসা কেন্দ্রটির কাছাকাছি থাকেন, এমন বাসিন্দারা বলছেন, সোমবার, ১৬ই মার্চ স্থানীয় সময় রাত ৮.৫০ নাগাদ প্রচণ্ড জোর বিস্খোরণের আওয়াজ পান। এর পরে বিমান এবং আকাশ-প্রতিরোধী ব্যবস্থার আওয়াজও শুনেছেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *