আফগানিস্তানের তোরখাম সীমান্তের কাছে পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের পর তালেবান সেনারা একটি গাড়িতে রকেট লঞ্চার লোড করছে; ২৭শে ফেব্রুয়ারির ছবি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, আফগানিস্তানের তোরখাম সীমান্তের কাছে পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের পর তালেবান সেনারা একটি গাড়িতে রকেট লঞ্চার লোড করছে; ২৭শে ফেব্রুয়ারির ছবি

পড়ার সময়: ৬ মিনিট

শুক্রবার ভোররাতে আফগানিস্তানে হামলার শুরুর পর থেকে শনিবার পর্যন্ত ৩৩১ জন ‘সন্ত্রাসী’কে হত্যার দাবি করেছে পাকিস্তান। আফগানিস্তানের ৩৭ স্থানে বিমান হামলা ও ১০৪টি চেকপোস্ট ধ্বংসেরও দাবি করেছে তারা।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখনো চলছে। জাতিসংঘ ও বিভিন্ন দেশ দুই পক্ষকেই আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আলোচনার আহ্বান জানালেও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।

বরং দুই দেশই নিজ নিজ অবস্থানে অটল আছে বলা চলে।

তবে পাকিস্তান তার অবস্থান আরেকটু স্পষ্ট করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার বলেছিলেন, আফগানিস্তানের বিরুদ্ধে তার দেশ “সরাসরি যুদ্ধের” পরিস্থিতিতে আছে।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মুশাররফ জাইদি বলেছেন, পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” করতে হবে না, তবে সীমান্তপাড়ের অভিযান চলবে যতক্ষণ না “আফগান তালেবান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে যোগসূত্র বিচ্ছিন্ন হয়”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *