পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট: টি-টোয়েন্টি বিশ্বকাপে যেসব প্রভাব পড়তে পারে

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট: টি-টোয়েন্টি বিশ্বকাপে যেসব প্রভাব পড়তে পারে

বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র পাঁচদিন আগে পাকিস্তানের সরকার জানিয়েছে, দেশটির ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে বটে, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচ। এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

বাংলাদেশ নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে ভারতে সফর বাতিল করার পরই প্রতিযোগিতাটি বর্জনের বিষয় বিবেচনা করতে শুরু করে পাকিস্তান। এর ধারাবাহিকতায় সরকার থেকে নতুন এই অবস্থান জানানো হয়।

দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে ২০১৩ সালের পর বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়নি। অন্যদিকে, ২০০৮ সালের পর থেকে ভারত পাকিস্তানে কোনো ম্যাচ খেলেনি।

গত বছর স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটি দেশ আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করলে ভারত-পাকিস্তানের ম্যাচ হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। সে অনুযায়ী ২০২৬ বিশ্বকাপে দুই দলের ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান সরকার এক বিবৃতিতে জাতীয় দলের টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমোদন দিলেও তারা জানায়, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *