নরেন্দ্র মোদী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নরেন্দ্র মোদী, ফাইল ছবি

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে পশ্চিমবঙ্গে নিজেদের আসন নিশ্চিত করতে কোনো কসুর ছাড়তে নারাজ বিজেপি।

সে কথা মাথায় রেখেই অনুপ্রবেশ ইস্যু, দুর্নীতি এবং ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধিতার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নদীয়ার তাহেরপুরে একসভায় অডিওবার্তা মারফত তিনি অভিযোগ করেন, তৃণমূল তাকে ‘গোব্যাক’ বলতে ব্যস্ত কিন্তু অনুপ্রবেশকারীদের ইস্যুতে রাজ্যে ক্ষমতাসীন সরকার নীরব থাকে।

প্রধানমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন- তাহেরপুরে তার সভায় যাওয়ার পথে ‘গোব্যাক মোদী’ লেখা পোস্টার লাগানো রয়েছে। কিন্তু রাজ্যের ক্ষমতাসীন দল “ভোট ব্যাংকের দিকে তাকিয়ে অনুপ্রবেশকারীদের সে কথা বলে না, বরং তাদের বাঁচাতে এসআইআরের বিরোধিতা করে”।

মি. মোদী বলেছেন, “আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছি সভায় আসার পথে বোর্ডে লেখা রয়েছে গোব্যাক মোদী। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা গলিতে, প্রতিটা পোস্টে এটা লেখা থাকলে ভালো হতো- গোব্যাক অনুপ্রবেশকারী।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *