পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এল। আজ থেকে কলকাতার রাজভবনের নাম বদলে হলো ‘লোকভবন’ (Lok Bhavan)। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম বদল কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাজ্যপাল ঘোষণা করেন যে, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজভবনের নাম পরিবর্তন করে ‘লোকভবন’ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সিদ্ধান্ত অনুসারেই আজ কলকাতার রাজভবনের ক্ষেত্রেও এটি কার্যকর করা হলো।
