
Virat Kohli: ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) থাকলেও, গত কয়েকমাস ধরে তিনি পরিবারের সঙ্গে লন্ডনে (London) থাকছিলেন। তাঁর লন্ডনে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলে।
Virat Kohli in London: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বেশ কিছুদিন ধরে পরিবারের সঙ্গে লন্ডনে (London) সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। তাঁর লন্ডনে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে। এবার তিনি নিজেই এ বিষয়ে মুখ খুললেন। রবি শাস্ত্রী (Ravi Shastri) ও অ্যাডাম গিলক্রিস্টের (Adam Gilchrist) সঙ্গে কথোপকথনের সময় বিরাট জানিয়েছেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ অবসর পাচ্ছি। আমি এখন জীবনের বিভিন্ন দিক উপভোগ করছি। আমি কত বছর ধরে ক্রিকেটের বাইরে জীবনের অন্য কোনও দিকে তাকানোর সময় পাইনি। বাড়িতে আমার সন্তানদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারা সত্যিই সুন্দর অধ্যায়। আমি এই সময় সত্যিই উপভোগ করছি।’
