বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে বিশেষ শাড়ির কালেকশন নিয়ে এল টাটা গোষ্ঠীর অন্তর্গত  তানায়রা ( Taneira)। লাল-পাড় সাদা শাড়ির চিরাচরিত ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই নতুন সংগ্রহ ইতিমধ্যেই নজর কেড়েছে শাড়িপ্রেমীদের।

পয়লা বৈশাখ মানেই নতুন সূচনা, পারিবারিক বন্ধন আর উৎসবের আবহ—এই আবেগকেই সামনে রেখে তৈরি হয়েছে এই বিশেষ কালেকশন। পশ্চিমবঙ্গের নির্বাচিত তানায়রা স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে এই শাড়িগুলি।

এই সংগ্রহে রয়েছে হাতে বোনা শাড়ির এক বিশেষ সম্ভার, যার দাম শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা থেকে। ফলে উৎসবের সাজ হয়ে উঠছে সহজ, মার্জিত এবং পরিশীলিত। গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফারও—৩টি শাড়ি কিনলে ১৫ শতাংশ এবং ৪টি বা তার বেশি কিনলে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এই কালেকশনের অন্যতম আকর্ষণ হল বিভিন্ন ধরনের ফ্যাব্রিকের ব্যবহার। পিওর সিল্ক তসর, মুর্শিদাবাদ সিল্ক, চান্দেরি, মহেশ্বরী, কটন, জর্জেট, সিল্ক কটন, সিল্ক অর্গাঞ্জা, সিল্ক টিস্যু ও তসর কটনের মতো নানা উপাদানে তৈরি শাড়িতে ধরা পড়েছে সূক্ষ্ম কারিগরি।

শুধু ফ্যাব্রিক নয়, নকশাতেও রয়েছে বৈচিত্র্য। জামদানি, ইকত, বান্ধো-সহ বিভিন্ন বুননশৈলী, ব্লক প্রিন্ট এবং হাতে আঁকা নকশা এই শাড়িগুলিকে করে তুলেছে আরও অনন্য। ঐতিহ্যের সঙ্গে আধুনিক ডিজাইনের সংমিশ্রণে তৈরি এই সংগ্রহ বর্তমান প্রজন্মের রুচির সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে।

এই প্রসঙ্গে তানায়রার চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার সোমপ্রভ সিং বলেন, “পয়লা বৈশাখ নতুন সূচনা ও আনন্দের প্রতীক। লাল-পাড় সাদা শাড়ি এই উৎসবের অন্যতম পরিচিত প্রতীক। আমরা এই কালেকশনের মাধ্যমে সেই ঐতিহ্যকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আজকের নারীর রুচি ও জীবনযাত্রার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়।”

তানায়রা বরাবরই ভারতীয় বস্ত্রঐতিহ্যের বৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি কারিগরদের কাজকে সম্মান জানাতে বদ্ধপরিকর। এই নতুন কালেকশনেও সেই ভাবনাই প্রতিফলিত হয়েছে।

পয়লা বৈশাখের উৎসবমুখর আবহে এই বিশেষ শাড়ির সম্ভার নিঃসন্দেহে ফ্যাশনপ্রেমীদের কাছে হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *