দুর্ঘটনা কবলিত বাসটিকে রাতেই উদ্ধার করা হয়

ছবির উৎস, NASRIN AKHTAR

ছবির ক্যাপশান, দুর্ঘটনা কবলিত বাসটিকে রাতেই উদ্ধার করা হয়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা কবলিত বাসটি থেকে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থলে চারটি ইউনিট উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন নারী, পাঁচজন শিশু এবং পাঁচজন পুরুষ।

ছয় ঘণ্টারও বেশি সময় পর রাত সাড়ে বারোটার দিকে বাসটিকে পদ্মা নদী থেকে টেনে পানির উপরে আনে উদ্ধারকারী জাহাজ হামজা।

এদিকে, দুর্ঘটনা কবলিত বাস থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শণাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *