পত্রিকা
ছবির ক্যাপশান, পত্রিকা

জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৩ নভেম্বর।

সরকারি সূত্র বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে গুজব, উসকানিমূলক পোস্ট ও লকডাউনের আহ্বান।

দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তায় ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তিনি বলেন, “ঢাকা যেন ১৩ নভেম্বর জয় বাংলার দখলে থাকে।”

নানকের বার্তার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও সমাবেশ করছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *