আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা
ছবির ক্যাপশান, আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা

বাজেট ঘোষণার পর প্রথাগতভাবে অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের ব্যয় মন্থর থাকে। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যয়ের প্রবণতা অন্যবারের তুলনায় বেড়েছে।

পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে এ সময়ে ব্যয় হয়েছে ১ লাখ ৪ হাজার ৯৬৩ কোটি টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ।

এর মধ্যে পরিচালন খাতে ব্যয় হয়েছে ৯৪ হাজার ৩৯৯ কোটি এবং উন্নয়ন খাতে ১০ হাজার ৫৬৪ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে ব্যয় হয়েছিল ৯৫ হাজার ১৬৫ কোটি টাকা। প্রথম প্রান্তিকে সরকারের ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২১-২২ অর্থবছরের ৭২ হাজার ৫২ কোটি টাকা থেকে চলতি বছর ১ লাখ ৪ হাজার ৯৬৩ কোটি টাকায় পৌঁছেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *