পত্রিকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশের প্রায় সব কটি পত্রিকায় তাঁকে নিয়ে প্রধান শিরোনাম করেছে। কালের কণ্ঠের শিরোনাম ‘খালেদা জিয়া এখনো সংকটাপন্ন’

খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা শুক্রবারের মতো গতকাল শনিবারও সংকটাপন্ন ছিল।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয়।

তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজ এগিয়ে রাখা হয়েছে।

গতকাল গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *