পত্রিকা

খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৮ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে ১৫৩টি নতুন প্রকল্প।

আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২ লাখ সাড়ে ১২ হাজার কোটি টাকা। এ বরাদ্দের ৪২ শতাংশ অর্থই দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে।

অন্যদিকে দারিদ্র্যপীড়িত রংপুর বিভাগে বরাদ্দ গেছে মাত্র ২ দশমিক ৪৪ শতাংশ অর্থ। অবশ্য রাজশাহী ও বরিশাল বিভাগ বরাদ্দ পেয়েছে আরো কম। রাজশাহীতে মাত্র ১ দশমিক ৩৮ ও বরিশালে শূন্য দশমিক ৮৬ শতাংশ বরাদ্দ গেছে।

অর্থনৈতিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র ৩৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের শূন্য দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথিপত্রে উন্নয়ন বরাদ্দে অঞ্চল বা বিভাগভিত্তিক এ বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *