সংবাদপত্র

‘চাঁদাবাজির ‘মহামারি’তে দেশ’‘ কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, ‘তুই বড় ব্যবসায়ী। পাঁচ কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফালামু। বাঁচবে না তোর পরিবার’, দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।

চাহিদামতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে।

এর পর থেকে তিনি অনেকটা পঙ্গু হয়ে পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শুধু পল্লবীর ওই ব্যবসায়ীর ক্ষেত্রেই নয়, রাজধানীসহ সারা দেশে গত বছরের ৫ আগস্টের পর এই রকম ঘটনা ঘটছে অহরহ। এভাবেই চলছে নীরব চাঁদাবাজি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক এক পরিচালক গতকাল কালের কণ্ঠকে বলেন, তাঁর কারখানা চট্টগ্রাম ইপিজেডে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর কাছে চাওয়া হয় মোটা অঙ্কের চাঁদা।

“আমার কাছে চাওয়া হয়েছে চাঁদা। আর তা না দেওয়ায় হুমকির মুখে পড়তে হয়েছে। সেই হুমকি আমলে না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আট মাস ধরে চরিত্র হনন চলছে অব্যাহতভাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *