পত্রিকা

দ্য ডেইলি স্টারের আজকের শিরোনাম – India-Bangladesh relations moving towards crisis অর্থাৎ সংকটের দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক।

৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই চাপের মুখে পড়া ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও অবনতি হয়েছে। দুই দেশই এখন একে অপরের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

এই প্রেক্ষাপটে গতকাল চট্টগ্রাম নগরীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। বন্দরনগরীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ঢাকা, খুলনা ও রাজশাহীর আইভিএসি এক দিন করে আংশিকভাবে বন্ধ রাখা হয়। ওই তিন শহরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের কাছে অনুষ্ঠিত এক বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল ঢাকা ও নয়াদিল্লি থেকে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *