আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা
ছবির ক্যাপশান, আজ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা

হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে প্রকাশনা একদিন বন্ধ থাকার পর আজ আবার প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। সংবাদপত্রের ছুটি সংক্রান্ত কারণ ছাড়া এবারই প্রথম বারের মতো পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ ছিল।

দ্য ডেইলি স্টার পত্রিকাও একদিন বিরতি দিয়ে শনিবার ছাপিয়েছে- এক শব্দে শিরোনামে বার্তা দিয়েছে ৩৩ বছর পুরনো পত্রিকাটি- Unbowed অর্থাৎ ‘অদমিত’ বা ‘মাথা নোয়াবার নয়’।

এই খবরের বলা হচ্ছে- সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এক নৃশংস হামলায় গতকাল গভীর রাতে ঢাকায় দ্য ডেইলি স্টার ও প্রথম আলো–এর প্রধান কার্যালয়ে সমন্বিতভাবে হামলা চালায় একদল লোক।

তারা অফিসগুলোতে ভাঙচুর চালায়, মূল্যবান জিনিসপত্র লুট করে, আগুন ধরিয়ে দেয় এবং দ্য ডেইলি স্টার–এর ভেতরে সাংবাদিক ও কর্মীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে। ২৮ জন সাংবাদিক ছাদে আটকে থাকার কয়েক ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত দ্য ডেইলি স্টার–এর অফিসে রাত প্রায় বারোটার দিকে হামলাকারীরা জোরপূর্বক ঢুকে পড়ে। এরপর তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *