পত্রিকা

পড়ার সময়: ৭ মিনিট

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে এসব খবর গুরুত্ব পেয়েছে।

খবরে বলা হচ্ছে, কূটনৈতিক ও সামরিক দুভাবেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে আছে চীন। এই যুদ্ধকে চীন একদিকে একটি রাজনৈতিক উত্তেজনা হিসেবে অন্যদিকে একটি সামরিক হুমকি হিসেবে দেখছে।

চীনের পক্ষ থেকে এর আগে স্পষ্টভাবেই বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে আসক্ত’। দেশটির ২৫০ বছরের ইতিহাসে মাত্র ১৬ বছর শান্তিপূর্ণ ছিল।

বেইজিং মনে করে, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে একটি বৈশ্বিক হুমকি। যুদ্ধক্ষেত্রের বাস্তবতায় দেখা যাচ্ছে, চীন ইরানে যুদ্ধের নিয়মও বদলে দিয়েছে। ইরানের সঙ্গে মিলে চীন একটি দাবার ছক সাজিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *