ঢাকা থেকে প্রকাশিত আজকের যত পত্রিকা
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত আজকের যত পত্রিকা

নিউ এইজ পত্রিকার আজকের শীর্ষ খবর – Students drop in general education, rise in madrassahs অর্থাৎ বাংলাদেশে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বাড়ছে।

বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস (ব্যানবেইস) প্রকাশিত শিক্ষা পরিসংখ্যান ২০২৪- প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে স্কুল ও কলেজে শিক্ষার্থীর সংখ্যা কমেছে কয়েক লাখ, যেখানে একই সময়ে মাদ্রাসার শিক্ষার্থী বেড়েছে প্রায় আড়াই লাখ।

২০২৪ সালে স্কুল স্তরে শিক্ষার্থী ছিল ৯০ লাখ ৬৩ হাজার ৪২২ জন, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১২ লাখ কম। অন্যদিকে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯৬ হাজারের বেশি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *