পত্রিকা
ছবির ক্যাপশান, পত্রিকা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খবর- India says closely monitoring Bangladesh-Pakistan talks on JF-17 fighter jets অর্থাৎ জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির ভাষ্যমতে, জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর আমরা গভীর নজর রাখছি।’

বিবিসি বাংলার অন্যান্য খবর:
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
ছবির ক্যাপশান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
মানবজমিন
ছবির ক্যাপশান, মানবজমিন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *