ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নানা খবর রয়েছে আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত ও এনসিপি নির্বাচনী সমঝোতার পথে অনেকটাই এগিয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

দলগুলোর সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে দুই দফা এবং গতকাল বৃহস্পতিবার এক দফা বৈঠক হয়েছে দুই দলের।

তবে এনসিপির কয়েকজন নেতা জামায়াতের সঙ্গে জোট করার বিরোধী। এর মধ্যে রয়েছেন সম্প্রতি পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা ও তাদের সমর্থকরা। তারা বিএনপির সঙ্গে জোট করার পক্ষে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *