ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবর— Bangladesh to sign Tk608cr deal with China for military drone plant; সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে ৬০৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ।

এই খবরে বলা হয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগে গত ৬ জানুয়ারী এ সংক্রান্ত প্রকল্পের প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এ ধরনের প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর প্রধান উপদেষ্টা অনুমোদন দেন।

৬০৮ কোটি ৮ লাখ টাকার এই প্রকল্পে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে সংশ্লিষ্ট প্রযুক্তি আমদানি ও ড্রোন কারখানা স্থাপনে।

বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা এলসি খোলার চার্জ, ভ্যাট ও সুইফট চার্জ বাবদ খরচ হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *