ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জাতীয় পার্টির (জাপা) একাংশ এবং জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ১৬টি রাজনৈতিক দলের একটি জোট হচ্ছে।

আগামী ৬ই ডিসেম্বর ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ নামের এই জোটের ঘোষণা আসতে পারে। গতকাল রোববার এই দলগুলোর এক সভা থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এই বৈঠকে সভাপতির বক্তব্যে জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এই জোটটা শুধু নির্বাচনী জোট না, ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে।

“আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আমরা এখনো জানি না। যদি অংশ নিতে না পারে ২৫ শতাংশ ভোট রয়েছে। এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে। যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *