কিটক্যাট, চিনি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নেসলে বাংলাদেশ এবং মেঘনা গ্রুপের তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, আমদানি এবং বাজারজাত করার অভিযোগে নেসলে বাংলাদেশ এবং মেঘনা গ্রুপের তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

এদের মধ্যে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবে বিক্রমা, পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসানের করা দুই মামলায় এই আদেশ দিয়েছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত।

নেসলে বাংলাদেশের চকলেট কোটেড ওয়েফার কিটক্যাটের বিষয়ে মি. হাসান আবেদনে যে অভিযোগ করেছেন সেটি হলো, বিএসটিআইয়ের অনুমোদন ও প্রত্যয়ন ছাড়াই এই ওয়েফার চকলেট দেশে বাজারজাত করা হচ্ছে।

একইসাথে এই দুগ্ধজাত পণ্যের দুইটি অংশ ওয়েফার বিস্কুট ও তার ওপরের চকলেটের আবরণে থাকা বিভিন্ন উপাদান নির্ধারিত মাত্রার চেয়ে অনেক কম বা বেশি রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *